Description
জল এমন একটা পদার্থ যা ছাড়া পৃথিবী অকল্পনীয়। একফোঁটা জল যেমন প্রাণ বাঁচাতে পারে তেমনি এক ফোঁটা জলের বারবার পতনে কারো জীবনের পতন হতে পারে। মায়াবী চাঁদ কুড়িয়ে নেয় অক্ষর গুলো, দ্রৌপদীর স্বামীত্বের ভাগ নেয় না কর্ণ। প্রকৃতির সঙ্গে প্রাণের মেলবন্ধন, তৃতীয় প্রজন্মের বেড়ে ওঠা দেখে আনন্দে আÍহারা, অযাচিত মৃত্যু দেখে প্রতিরোধ গড়ি। সমুদ্র, মেঘ, বৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে পাখি হয়ে উড়ে যাই আকাশে। শব্দহীন অতীতের স্মৃতিমালার গুহা থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে বিবেকের সঙ্গে পূর্বদিকে পা বাড়াই সূর্য ¯পর্শ আশায়।
কবির ৫ বছরের সাধনার অতি যত্নে রাখা কিছু কবিতার তাড়নায় ছাপার অক্ষরে পাঠক মহলে আনা হল “জলজ এসরাজ”। পাঠকদের চিন্তার জন্য কবিতার মানে প্রায় সবটাই উন্মুক্ত করে রেখেছেন কবি, যা আপনার মস্তিষ্কের কলকাঠি নাড়াতে ইন্ধন জোগাবে। ভুমিকা লিখতে অনেকটাই বেগ পেতে হল। বইটা না পড়ে সাজিয়ে রাখলে আপনার পড়ার ঘরের শোভা বাড়লেও আপনার হৃদয়ের শোভা বাড়বে বইটা পড়ে শেষ করার পর। জলের একটা অদ্ভুত গুন আছে জানেন তো! ‘নিজের অতিক্রান্ত পথ মনে রাখতে পারে’। আর আপনার উচিৎ সেটাকে কাজে লাগানো।

Reviews
There are no reviews yet.