-13%

Medinipopularplants

150.00 130.00

Share This:

Description

পরিবেশে উৎপাদক ও খাদকের মধ্যে সম্পর্ক তাৎপর্যপূর্ণ। যাদের দেহে ক্লোরোফিল থাকে তারা উৎপাদক এবং উৎপাদক এর উপর নির্ভর করে খাদকরা বেঁচে থাকে। খাদকের মধ্যে প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর খাদক এর বিভাগ রয়েছে। যারা খাদ্য তৈরি করতে পারে না সরাসরি উদ্ভিদের মত তারাই খাদক হিসেবে পরিচিত। উদ্ভীদেরা উৎপাদক এবং প্রাণীরা খাদক এর ভূমিকায় বাস্তু তন্ত্র বা ইকোসিস্টেমে। অবিভক্ত মেদিনীপুর বর্তমানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা নিয়ে গঠিত। মেদিনীপপুলারপ্লান্টস বইয়ের মধ্যে মেদিনীপুরের বিভিন শারীরবৃত্তীয় ভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদের সম্পর্কে যেমন উদ্ভিদ জগতের স্থান, বসবাস, তাদের প্রয়োজনীয় অংশগুলি এবং উদ্ভিদগুলোর শারীরবৃত্তীয় গুরুত্ব যা বিভিন্ন পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। কবিরাজি চিকিৎসা আয়ুর্বেদ চিকিৎসা আদিযুগের তার নজির আমরা বিভিন্ন পুস্তকের মধ্যে পেয়ে থাকি, এই চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন গাছের অংশ ব্যবহৃত হয়।

যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উন্নতির হাত ধরে গাছের অংশগুলি ভিন্ন রূপে ব্যবহৃত হয় ফার্মাসিটিক্যাল, নিউট্রাসিউটিক্যাল ইসাবে। আমাদের পরিবেশে অসংখ্য উদ্ভিদ রয়েছে যেগুলোর গুরুত্ব সরাসরি মানবদেহের অপরিসীম, দ্রুততম চলমান যুগে এগুলির আমরা ব্যবহার করতে সময় পাইনা বা এগুলি সম্পর্কে সঠিক তথ্য আমাদের জানা নেই। মেদিনীপুরে এরকম কিছুসংখ্যক উদ্ভিদ যাদের সচরাচর দেখা যায়, সহজে যেগুলোকে পাওয়া তাদের সম্পর্কে মেদিনীপপুলারপ্লান্টস বইটির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে আগ্রহী ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে বইটির গুরুত্ব তাৎপর্যপূর্ণ হবে এই আশা করি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Medinipopularplants”

Your email address will not be published. Required fields are marked *